false
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা। পরে পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারীও। স্থানীয় সময় বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের। রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা আগের দিনের একটি পারিবারিক কলহজনিত ঘটনার তদন্তে ওই বাড়িতে গিয়েছিলেন। অভিযানের সময় হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিলেন, তখনই ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হন। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার পর হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। আমারবাঙলা/এফএইচ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment