false
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘যারা জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগকে জুলাই আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হলেও সারাদেশে তাদের অস্তিত্ব এখনো বিদ্যমান। তবে তাদের অস্তিত্ব থেকে মুছে ফেলা হবে।’ মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের সভাপতি আরো বলেন, শহীদদের ঋণ শোধ করা সম্ভব হয়নি, তবে আওয়ামী লীগ এখনো নিষ্ক্রিয় হয়নি। আমাদের লক্ষ্য তাদের পুরোপুরি পরাজিত করা। গত ১৫ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ছাত্র রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর মামলা হামলা ও নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু, ছাত্রদের আন্দোলনের ফলস্বরূপ ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে। ঈদ পরবর্তী মিলনমেলায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নিয়ামুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল হক আরিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল প্রমুখ। আমারবাঙলা/জিজি
জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment