false
খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছেন একদল যুবক। এ ছাড়া তারা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্লাকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর পার্টি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিল না। তখন ৫০-৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাংচুর করেন। তারা কিছু ফাইল ও কাগজপত্র নিয়ে যান। এ ছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্লাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় আগুনে পুড়িয়ে দেন। তিনি জানান, এ ঘটনায় তারা মামলা করবেন। এ ছাড়া রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, কিছু যুবক মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাংচুর করেছেন। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমারবাঙলা/আরইউ
খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলা-ভাংচুর, পুলিশ মোতায়েন
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment