যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বান হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছেন। শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে তারা নিখোঁজ হন। যুক্তরাষ্ট্রের জাতীয় পার্কসহ বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ দেখভালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) গ্র্যান্ড ক্যানিয়নও পরিচালনা করে। এনপিএস কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শনিবার থেকেই কলরাডো নদীর পানি বাড়তে শুরু করে। সন্ধ্যার দিকে নদীর পানি দু’কূল ছাপিয়ে ন্যাশনাল পার্কের দিকে প্রবল স্রোতে ঢুকে পড়ে। এতে কলরাডো নদী ও নদীসংলগ্ন খালগুলোর ওপর থাকা কয়েকটি সেতু ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি পুরো এলাকার ভূপ্রকৃতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কর্মকর্তারা জানান, বন্যার পর এখন পর্যন্ত ৬২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ আহত হননি। নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ কাজে অ্যারিজোনা অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ন্যাশনাল পার্ক সার্ভিস। নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা এনপিএসকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কোটি কোটি বছর ধরে কলরাডো নদীর স্রোত ও ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য, রঙিন পাথরের স্তর ও বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে প্রতি বছর বিশ্বের লাখো পর্যটক গ্র্যান্ড ক্যানিয়নে ভিড় করেন। আমার বাঙলা/ রাব্বি
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment