https://ift.tt/gZDKjJR
নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, পরিবেশ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুজন বর্মন, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি তাজুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, সাবেক সভাপতি আসাদুজ্জামান নূরসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় মনোহরদী প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মাহামুদুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, উপজেলা পরিষদ এলাকার সৌন্দর্যবর্ধন, সড়কের পাশে বৃক্ষরোপণ এবং নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও মাহামুদুল হাসান বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, উপজেলা পরিষদ এলাকার সৌন্দর্যবর্ধন, বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধানে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকরভাবে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। মনোহরদীর উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও।
সভায় সাংবাদিকরা ইউএনওকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মনোহরদীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আমার বাঙলা/ রাব্বি
মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment