https://ift.tt/fui7RoJ
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিএমইউতে ‘জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার পতন না হলে এবং জুলাই আন্দোলন ব্যর্থ হলে অনেক নেতাকর্মীকেই কঠিন পরিণতির মুখে পড়তে হতো। এমনকি অনেকের ফাঁসির মতো শাস্তিও হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পরিণতি। তার দাবি, প্যারিস বিপ্লবের সঙ্গেও জুলাই বিপ্লবের ঐতিহাসিক গুরুত্বের তুলনা করা যায়।
এনসিপি নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি উন্নত হতে হবে। এত জুলুম-নির্যাতনের পরও আমরা বাজে কথা বলিনি।
এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। ফেসবুকে সরকার গঠন করা গেলেও রাষ্ট্র পরিচালনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
আমার বাঙলা/ রাব্বি
জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment