রাবাতের পর সিয়াটল, ফুটবলে আরেকবার ‘নির্মমতার শিকার’ সেনেগাল - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

রাবাতের পর সিয়াটল, ফুটবলে আরেকবার ‘নির্মমতার শিকার’ সেনেগাল

https://ift.tt/kSbGJpW
রাবাত আর সিয়াটল যেন এক বিন্দুতে এসে মিলল! গত ১৮ জানুয়ারি আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে স্টপেজ টাইমে ১৫ মিনিটের জন্য মাঠের বাইরে থেকে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সেনেগাল। পাপে থিয়াওর নেতৃত্বে খেলোয়াড়রা সেদিন ১৫ মিনিট মাঠের বাইরে ছিলেন। পরে খেলোয়াড়রা মাঠে ফিরলে খেলা শুরু হয়। ফাইনালে সেনেগালের মাঠ ছাড়ার মূল কারণ ছিল মরক্কোর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে রেফরির দেওয়া পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্ত। এর ঠিক আগে সেনেগালের একটি গোল বাতিল হওয়ায় ও আয়োজক মরক্কো বাড়তি সুবিধা পাচ্ছে—এমন অভিযোগে সেনেগালের কোচ দল নিয়ে মাঠ থেকে সাময়িকভাবে ওয়াক-অফ করেছিলেন। পরে অবশ্য ব্রাহিম দিয়াজের পানেনকা ঠেকিয়ে দেন সেনেগাল গোলকিপার এদুয়ার্দ মেন্দি। সেনেগাল অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ম্যাচটি জেতে। কিন্তু মাঠ ছাড়ার শাস্তি হিসেবে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে দেওয়া হয়েছে মরক্কোকে, যদিও বিষয়টি ক্রীড়া আদালতে বিচারাধীন রয়েছে। এবার বিশ্বকাপেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মাশুল গুনল সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ৮৬ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল তারা। তারপর তিন মিনিটের ব্যবধানে লুকাকু ও টিয়েলম্যানসের গোলে সমতা ফেরায় ইউরোপিয়ান প্রতিপক্ষ। অতিরিক্ত সময়ে যখন সমতায় থেকে খেলা শেষ হওয়ার পথে, তখন ভিএআরে এক বিতর্কিত সিদ্ধান্ত আসে। আমার বাঙলা/ রাব্বি

No comments:

Post a Comment