https://ift.tt/EeCFdIl
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস. এম. ইলিয়াস হোসেনসহ সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার ১/২ নম্বর সাকিনের মিজি মেনশনের পশ্চিম পাশে ইটের প্রাচীরঘেরা একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেন।
এ সময় অস্ত্রসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আমার বাঙলা/ রাব্বি
সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment