https://ift.tt/hMfknLW
পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীরবর্তী একটি ইটভাটা সংলগ্ন চর থেকে ওই জেলের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্দর ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে। তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে থাকতেন।
সকালে স্থানীয়রা তার মৃতদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার শরীর থেকে চামরা খসে পড়ে ফুলে ফেঁপে ওঠায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমাদের ধারণা অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের টিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোনো আঘাত হতে পারে। তবে ঠিক কি কারণে মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
কলাপাড়ায় নদীর চরে জেলের মরদেহ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment