https://ift.tt/FwC38Yh
নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড ,অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি শিশু ধর্ষণ দমন আদালতের বিচারক মো.মমিনুল ইসলাম এই রায় ঘোষনা করেন। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন বরগুনা জেলার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো.রাসেল (৩৬),ভোলা জেলার চরফ্যাশন এলাকার আজগর মাঝীর ছেলে মো.আল আমিন(৩৫),পটুয়াখালী জেলার নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো.মামুন(৪২) এবং একই এলাকার আল আমিনের স্ত্রী জোছনা বেগম(৩১)।তাদের মধ্যে রাসেল ব্যতীত বাকী সকল আসামী পলাতক রয়েছেন। উল্লেখ্য,২০২৩ সালের ১ এপ্রিল কারাদণ্ড প্রাপ্ত আসামীরা সিদ্বিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ভুক্তভোগী ১২ বছরের এক শিশুকে আটকিয়ে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং পরবর্তীতে আসামী জোসনা বেগমের সহায়তায় ভুক্তভোগী শিশুটিকে অপরাপর আসামীরা ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষনা করেন। সান নিউজ/আরএ
শিশু ধর্ষণ মামলা:নারায়ণগঞ্জে ৪ জনের যাবজ্জীবন।
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment