false
নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে আটটি পৃথক মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির প্রস্তুতি এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখা অবস্থায় পাওয়া যায়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে কয়েকটি হোটেল ও খাবারের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ প্যাকেট খাদ্যপণ্য বিক্রির অভিযোগে মামলা করা হয়। এছাড়া রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিক্রির জন্য কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে অস্থায়ী দোকান বসিয়ে যানজট সৃষ্টি করেছিলেন। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এসব অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। তিনি জানান, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ করা, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে তারা আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। স্থানীয়দের মতে, এমন তৎপরতা অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে, পণ্যের গুণগত মান নিশ্চিত হবে এবং সাধারণ ভোক্তারা প্রতারণার শিকার হবেন না। তারা নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানান। আমারবাঙলা/এসএবি
Home
Amarbangla Feed
IFTTT
রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা
রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment