false
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত একটি এগ্রোভেট কারখানায় গিয়ে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন। বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমারবাঙলা/এসএবি
দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাঘাটায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৩
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment