false
মুহূর্তের অসতর্কতাই বদলে দিতে পারত সবকিছু। মুম্বাইয়ের ব্যস্ত রাজপথে হঠাৎ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। অনুষ্ঠানের মঞ্চে ওঠার আগেই আচমকা দুর্ঘটনায় মাথায় আঘাত পান তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ের একটি জনবহুল এলাকায় নোরার গাড়িতে হঠাৎ করে একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে আহত নোরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ঝুঁকি এড়াতে তার সিটি স্ক্যান করান। রিপোর্টে বড় ধরনের কোনো আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ না মিললেও সতর্কতার জন্য তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে নোরা ফাতেহি যেন ভয় বা যন্ত্রণাকে পাত্তা দিতে রাজি নন। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। জানা যায়, সেই সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গেই যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে। মাথার ব্যথা ও দুর্ঘটনার ধাক্কা সামলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানে যোগ দেন নোরা। আহত অবস্থাতেও দায়িত্ব পালনে তার এই পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। আমারবাঙলা/এসএবি
সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি, তবু মঞ্চে ফেরার অদম্য জেদ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment