false
ড. ইউনূস সরকার রাজনীতি করছেন না, রীতিমতো অপরাজনীতি করছেন। অথচ এ সরকারের রাজনীতিও করার কথা ছিল না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। এই ড. ইউনূস-ই বছর খানেক আগে এক ইন্টারভিউতে বলেছিলেন তারা ফ্যাসিলিট। এটা কোনো শাসক না। সেই ইউনূস সরকার এখন এমন অবস্থান নিচ্ছেন, যেখানে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডলের জন্য ঝুঁকি তৈরি করছেন।’ ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা খেয়াল করছি, বিএনপিকে কিছু দাবি মানানোর জন্য একটা নেক্সাস তৈরি হয়েছে। নেক্সাস তৈরি হতেই পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ আরো কিছু দল। সমস্যা হচ্ছে এর সঙ্গে ঐকমত্য কমিশন এবং সরকারও জড়িয়ে পড়ছে। এটার দায় প্রধান উপদেষ্টার।’ আপার হাউসে পিআর নিয়ে বিএনপির সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি এই সিদ্ধান্ত নিয়ে প্রচুর সমালোচিত হয়েছে। তার পরও তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। এখন চাপ তৈরির জন্য সরকার জামায়াতকে মাঠে নামিয়ে দিয়ে বলছে, তুমি লোয়ার হাউসে পিআর চাও, গণভোট নভেম্বরে চাও। তার পর তুমি এগুলোতে ছাড় দিলে বিএনপিকে বলা হবে নভেম্বরে না, ইলেকশনের দিনই গণভোট হবে, কিন্তু তোমাকে আপার হাউসে পিআর মেনে নিতে হবে, এমনকি সেটা নোট অব ডিসেন্ট ছাড়া।’ তিনি আরো বলেন, ‘বিএনপি যদি আপার হাউসে পিআর মেনে নেয়, সম্ভবত তখন নোট অব ডিসেন্টসহ গণভোটে যাবে। বিএনপিকে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু যে পদ্ধতিকে ঠ্যাক দেওয়া হচ্ছে, এটা ভয়ংকর। যে কারণে বলছি অপরাজনীতি করছে সরকার।’ আমারবাঙলা/এফএইচ
ইউনূস সরকারের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ তুললেন জাহেদ উর রহমান
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment