false
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আজ। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলন এবং বিশেষ বৈঠকের মধ্য দিয়ে বহুলপ্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এরপর বেলা ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতদিন সাধারণত ব্রিফিং করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট নিয়ে বিরোধ তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হলে তিনি করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। আমারবাঙলা/এফএইচ
গণভোট কবে, জানা যাবে আজ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment