false
লিওনেল মেসি গোল করতে না পারলেও তার জাদুকরী পাসেই উড়ল ইন্টার মায়ামি। রবিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে দলটি। দু’টি করে গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। মেসির অসাধারণ তিনটি অ্যাসিস্টে এসেছে তাদের তিনটি গোলই। এই জয়ে টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর আবারও জয়ের দেখা পেল মায়ামি। এই জয়ের ফলে ১৭ জয় ও ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ হাতে রেখে তারা দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। ম্যাচের ৩২তম মিনিটে মেসির দারুণ এক থ্রু বল থেকে গোল করেন আলেন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির পাসেই গোল করেন আলবা। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ডুর তুরগেমান। তবে এক মিনিটের মধ্যেই মেসির পাস থেকে আবারও গোল করে আলেন্দে ব্যবধান বাড়ান। এরপর ৬৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলবা। আমারবাঙলা/এফএইচ
মেসির হ্যাটট্রিক-অ্যাসিস্টে ইন্টার মায়ামির দাপুটে জয়
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment